শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপীয় আরেক দেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরও একটি ক্ষুদ্র দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'গত ১৫ মে সর্বসম্মত সমর্থনে আমাদের পার্লামেন্ট চলতি বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ এই পরিষদের সামনে, আমরা সেই আদেশ পূরণের ঘোষণা দিচ্ছি: সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।'

ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী ক্রমবর্ধমান সংখ্যক দেশের সঙ্গে সান মারিনো যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘের হলরুম মুখরিত হয়ে ওঠে।