গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলার কোনো নৌকাই অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি বলে জানায় তারা। তবে সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে বলেও জানায় তারা। এদিকে, অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিয়েছে আরো একটি ফ্লোটিলা।
গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই বহরে জাহাজ ছিল ৪৪টি। কিন্তু গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই নৌবহরে হামলা চালায় ইসরাইলি নৌবাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক à¦