যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনায় জিম্মিদের মুক্তি এবং অন্যান্য কিছু শর্তে হামাস সম্মত হওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার ট্রাম্প হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন।
তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে।