আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ আরও তীব্র হচ্ছে। কাবুলে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি টোলোনিউজকে জানান, উভয় দেশ বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্য পরিবহন দ্রুত করার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।
তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানকে কেবল বাজার হিসেবে নয়, বরং ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখে। আমাদের অর্থনৈতিক সম্পর্ক আফগানিস্তানের প্রবৃদ্ধি ও জনগণের জীবিকা উন্নয়নে অবদান রাখুক, আমরা সে ব্যাপারে আগ্রহী।”
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চাবাহার বন্দর ও মিলাক সীমান্ত ক্রসিং সক্রিয় রয়েছে জানিয়ে বিকদেলি বলেন, এসব রুটের উন্নয়ন অব্যাহত আছে। তিনি আরও জানান, শিগগিরই পরিসংখ্যান প্রকাশ করা হবে যা প্রমাণ করবে—নিষেধাজ্ঞ