ইসরায়েলি দখলদার প্রশাসন আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরিকে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ ও নামাজ আদায় থেকে নিষিদ্ধ করেছে। পর্যবেক্ষকরা একে তার বিরুদ্ধে চলমান নিপীড়নের ধারাবাহিকতা হিসেবে দেখছেন।
জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি প্রশাসনের এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ এবং ধর্মীয় স্বাধীনতার উপর ভয়াবহ হস্তক্ষেপ। কাউন্সিল বলেছে, “আল-আকসার খুতবা ও ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং এটি ফিলিস্তিনে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আঘাত।”
বিবৃতিতে আরও বলা হয়, শায়খ ইকরিমা সাবরি ফিলিস্তিনে ইসলামী রেফারেন্স ও নেতৃত্বের প্রতীক। তার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক বার্তা বহন করে।