শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইসরায়েলের হামলা চলছেই, হুমকির মুখে যুদ্ধবিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ১০ অক্টোবর। কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের হত্যা করছে। শান্তিচুক্তির পর দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। চুক্তি লঙ্ঘনে দুপক্ষ পরস্পরকে দোষী সাব্যস্ত করছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনে হামাসকে দায়ী করেছে।

হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল অন্তত ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলও এই অভিযোগ অস্বীকার করেছে। এসব ঘটনায় যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের মন্ত্রীদের কয়েকজন গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকিও দিয়েছেন। ইতোমধ্যে রাফা ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 

রয়টার্স জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের নিরাপত্তা বাহিনী গাজার উল্লেখযোগ্য অংশের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে শুরু করেছে।