ইয়েমেনের সামরিক বাহিনীর প্রয়াত চিফ অফ স্টাফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-গামারির জানাজায় গ্র্যান্ড মুফতি শেখ শামসুদ্দিন শরাফুদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ফতোয়া জারি করে বলেছেন, ইসরায়েল ও আমেরিকার শত্রুদের সঙ্গে যারা সহযোগিতা করবে, তারা ধর্মত্যাগী এবং তাদের অবশ্যই চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করতে হবে।
গ্র্যান্ড মুফতি শরাফুদ্দিনের নেতৃত্বে সানা’র সবায়িন স্কোয়ারে অনুষ্ঠিত আল-গামারির জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজার ভাষণে শেখ শরাফুদ্দিন বলেন, যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের আশ্রয় দেয় তার ওপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে। তিনি প্রমাণিত সকল বিশ্বাসঘাতকের জবাবদিহি নিশ্চিত করার জন্য কঠোর আহ্বান জানান।