বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

মার্কিন রাজনীতিতে আলোচনায় গাজালা হাশমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছেন মুসলিম যুবক জোহরান মামদানি। নিউইয়র্কের মেয়র পদে এবার ডেমোক্র্যাটিক প্রার্থী এই ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক। জোহরান মামদানির পর এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলো ছড়াচ্ছেন আরেক মুসলিম রাজনীতিক ৬১ বছর বয়সি গাজালা হাশমি।

তিনি লড়ছেন ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের পদের জন্য। এই ডেমোক্র্যাট প্রার্থীর জন্ম ভারতের হায়দরাবাদে। তবে পাকিস্তান-আমেরিকানদের মধ্যেও বেশ জনপ্রিয় গাজালা হাশমি।

নিউইয়র্কের মেয়র-নির্বাচন নিয়ে আমেরিকান মুলুকে উত্তেজনা এখন তুঙ্গে। খবরের শিরোনামে ভারতীয়-বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি।

কিন্তু তার পাশাপাশি আরও এক ভারতীয় মুসলিম রাজনীতিকের নাম ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে আমেরিকার রাজনীতিতে। তিনি হলেন গাজালা হাশমি।

হাশমি ১৯৬৪ সালে ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৯ সালে তার চার বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি জর্জিয়ার স্টেটসবোরোতে বেড়ে ওঠেন।

জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এমোরি ইউনিভার্সিটি থেকে তিনি এমএ ও পিএইচডি করেন।

গাজালা হাশমি ২০১৯ সালে প্রথমবার ভার্জিনিয়া সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ২০২৩ সালে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০২০ সাল থেকে তিনি ভার্জিনিয়া রাজ্যের সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হাশমি ২০২৫ সালে ভার্জিনিয়া লেফটেন্যান্ট গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী মনোনীত হয়েছেন।

নির্বাচিত হলে, তিনি এই পদে ভার্জিনিয়ায় রাজ্যের প্রথম এশিয়ান-আমেরিকান এবং মুসলিম নারী হবেন। এর আগে তিনি একজন শিক্ষিকা এবং একাডেমিক প্রশাসক হিসেবেও কাজ করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ