বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে করা হয়েছে।

মেহের নিউজ এজেন্সি আল আরাবিয়ার বরাতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন যে রিয়াদ ও ইসলামাবাদের এই চুক্তি শুধু সামরিক নয়, বরং পারস্পরিক আস্থা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি আরও বলেন,

“প্রয়োজনে পাকিস্তান গাজায় আন্তর্জাতিক বাহিনীতে অংশগ্রহণ করতে প্রস্তুত।”

আফগানিস্তানে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য ভারত দায়ী বলে উল্লেখ করে তিনি বলেন,

“এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবস্থান সবসময়ই স্পষ্ট ও দৃঢ়।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তিতে বলা হয়েছে, রিয়াদ বা ইসলামাবাদে যদি কোনো বিদেশি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

এই চুক্তিকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও নতুন ভারসাম্য সৃষ্টি করবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ