২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের হামলায় ৬৮ হাজার ৫২৭ জন নিহত হন। আহত এক লাখ ৭০ হাজার ৩৯৫ জন। নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু। মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা লিখেছে, ইসরাইলের গণহত্যা সরাসরি সম্প্রচারিত ঘটনা, যা পুরো বিশ্বের মানুষ দেখেছে। হতে পারে এ কারণে ইসরাইল বয়কটের আহ্বান সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। দুই দশক আগে সুপারমার্কেটগুলোতে শুরু হওয়া নীরব বয়কট ব্যাপক ব্যবহৃত অ্যাপে পরিণত হয়, যা লাখ লাখ মানুষের কেনাকাটার পছন্দে প্রভাব ফেলছে। ফিলিস্তিনি-অস্ট্রেলীয় চিকিৎসক ড. মোহাম্মদ মুস্তাফার বাবা-মা উন্নত জীবনের সন্ধানে কয়েক দশক আগে মধ্য গাজার দেইর আল-বালাহ ছেড়েছিলেন। গাজায় যুদ্ধ চলাকালে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।সামাজিক মাধ্যমে তিনি বলেন, গণহত্যার সরাসরি সম্প্রচার দেখার অভিজ্ঞতা অনেক মানুষকে বদলে দিয়েছে। বছরের পর বছর ফিলিস্তিনিরা অনুভব করেছিল, তারা শূন্যতায় চিৎকার করছে। এখন বিভিন্ন মহাদেশে মানুষ মিছিল করছে, শিল্পকর্ম বানাচ্ছে; ন্যায়বিচারের দাবি জানাচ্ছে। বিশ্বের বিবেক অবশেষে জেগে উঠছে।
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় বিমান হামলা : এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে, তা আনুষ্ঠানিক লঙ্ঘন করেছে ইসরাইল। মঙ্গলবার রাতে তারা উপত্যকার গাজা সিটিতে ব্যাপক হামলা চালায়। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী’ হাà