ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর করে রেডক্রস।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, বৃহস্পতিবার হামাস ইসরাইলের কাছে যে দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন ৮৪ বছর বয়সি আমিরাম কুপার এবং ২৫ বছর বয়সি সাহার বারুখ।
লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের তার নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় খুন হন। আইডিএফ তার মৃত্যুর বিষয়টি ২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
অন্যদিকে, বারুখকেও হামাস একই দিনে কিবুত্স বেয়েরি থেকে অপহরণ কর