শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

তবে কি ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা যুদ্ধ এখন কাগজে-কলমে শেষ, আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনাও নতুন গতি পেয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি—বিশেষ করে তথাকথিত আব্রাহাম চুক্তি। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে স্বীকৃতি দিতে আরব দেশগুলোকে রাজি করানো।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট ছিল আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। দীর্ঘদিন ধরেই দেশটিকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প ও তার পরামর্শকরা।

সেই প্রচেষ্টাই এবার বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আগামী ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিà