যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
গভর্নর বেসিয়ার জানিয়েছেন, বিমানটির তিন ক্রু সদস্য সম্ভবত নিহতদের মধ্যে রয়েছেন। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা দিচ্ছিল। এসময় বিমানবন্দরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। অন্তত ১১ জন আহত হয়েছেন। যাদের অনেকের আঘাত খুবই গুরুতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে প্রায় ১ লাখ ৪à