ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন খুতবা শুরু হয়েছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দুটি বিকট শব্দ শোনার কথা জানান।
সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি নিশ্চিত করেছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। আহত ৫৪ জনের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। সুহেরি আরও জানান, আহতদের মধ্যে ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধà