ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানী বলেছেন, ইসরাইল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু বরে তাহলে ইয়েমেনি বাহিনী আবারো সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির।
রোববার (৯ নভ্ম্বের) হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় আরও বলেন, ‘যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে, আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব।’
মাদানী আরও জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যেকোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব।’