শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

পাকিস্তানে ভয়াবহ হামলা, ৬ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র সংঘবদ্ধ মিলিশিয়াদের হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিন জন পুলিশ সদস্য। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম। খবর রয়টার্সের।

ঘটনাটি ঘটেছে সাবেক উপজাতীয় এলাকা কুররম জেলায়। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা এ হামলায় নিরাপত্তা চৌকিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা আকস্মিকভাবে গুলি ছুড়ে অবস্থান নেওয়া সেনা ও পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালায়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। গত অক্টোবরে সীমান্তে তীব্র সংঘর্ষে দুই পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হয়, যা ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।