রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

রেকর্ড বৃষ্টিপাতে ডুবে গেল জেদ্দা নগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের কয়েকটি এলাকা, সড়ক ও স্থাপনা তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে অনেক যানবাহন। যার ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে।

প্রায় পাঁচ বছর পর এমন বৃষ্টিপাতের মুখোমুখি হলো জেদ্দা। সামাজিক মাধ্যমে বৃষ্টি ও বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরির ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে কোনো ধরনের ধসের ঝুঁকি নেই। তবে সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ