রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল।  গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এ দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আইডিএফ বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ।

আইডিএফের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তাকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন ওই কর্মকর্তা।

যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র।

হামাসের একটি সূত্র বলেছে, অতীতে হামাসের গাজা নগরীর ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনটির অন্যতম বড় ও সবচেয়ে সজ্জিত ইউনিট ছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ