রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

২০ স্কুল শিক্ষার্থীকে ওমরাহ করাবে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ২০ স্কুল শিক্ষার্থীকে ওমরাহ করাবে। ‘প্রাউড অফ ইউ’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ওমরাহ করানো হবে। তাদেরকে হিফজুল কোরআনসহ ছয়টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। শিক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইভেট শিক্ষা বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ওমর আল নোমানি, প্রাইভেট স্কুলস এন্ড কিন্ডারগার্টেনস বিভাগের পরিচালক ড. রানিয়া মুহাম্মদ ও ইসলামিক কালচারাল সেন্টারের পরিচালক শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ প্রমুখ।

মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের ওমরাহ করানো উদ্দেশ্য হলো তাদের ভেতর ঈমান ও ইসলামের ভিতকে দৃঢ় করা, যাতে তাদের ধর্মীয় পরিচয় সুদৃঢ় হয়। আর তাদের ভেতর শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সহযোগিতা, সম্মান, বদান্যতার গুণের বিকাশ ঘটানো।

এই ভ্রমণে শিক্ষার্থীদের নবীজি (সা.)-এর জীবনী, দৈনন্দিন জীবনের সুন্নত ও দোয়া, বিশেষ বিশেষ সুরাগুলোর পাঠদান করা হবে। তাদের রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলো দেখানো হবে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, পারস্পরিক বোঝাপড়ার যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। 

সূত্র : দ্য পেনিনসুলা ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ