বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ব্যাংককর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজধানী দিল্লিতে ফের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। ১৩ বছরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যাংককর্মী ও এক স্যালঁর মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
 
​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার উত্তর দিল্লির শহরতলি এলাকায়। অভিযোগ, অভিযুক্ত দুই যুবক ওই কিশোরীকে ভুল বুঝিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে জোর করে মদ খাওয়ানো হয় এবং পরবর্তীতে অচৈতন্য ও অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে ধর্ষণ করা হয়।

​শনিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা থানায় ফোন করে জানান যে, তার মেয়েকে দেখে মত্ত মনে হচ্ছে। কেউ তাকে জোর করে মাদক বা মদ খাইয়ে দিয়েছে বলে তিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ যখন ওই নাবালিকার কথা রেকর্ড করে, তখনই ধর্ষণের বিষয়টি সামনে আসে। 

​উত্তর দিল্লি শহরতলির ডিসিপি হরেশ্বর স্বামী জানিয়েছেন, নাবালিকার বয়ান ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পকসো  আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন পেশায় ব্যাংককর্মী এবং অন্যজন স্থানীয় একটি স্যালঁর মালিক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রঃ আনন্দবাজার  

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ