রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে এসএফজে বলেছে, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যায় জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এ প্রেক্ষাপটে হত্যাকারীদের অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ।’

তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এসএফজের পক্ষ থেকে বলা হয়, ‘পুরস্কারের উদ্দেশ্য জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করা।’

এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ