শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তওয়াফের সময় হার্ট অ্যাটাক করে মাতাফেই মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মক্কা শরিফ তাওয়াফ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মালদ্বীপের নাগরিক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

মালদ্বীপের সংবাদমাধ্যম রাজ্জে জানিয়েছে, কাবা শরীফে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় হার্ট অ্যাটাক করেন। ওই সময় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইমতিয়াজ। তার বয়স ছিল ৬২ বছর। তিনি আল-মানাসিক হজ ও ওমরাহ গ্রুপের অধীনে ওমরাহ করতে গিয়েছিলেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ওই ব্যক্তি কাবা চত্বরে হার্ট অ্যাটাক করেন। তিনি দ্বিতীয়বারের মতো ওমরাহ করছিলেন। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। এমনকি তার বুকে একটি পেসমেকারও বসানো ছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ