শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


যে কোনো হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, দেশটির ওপর যে কোনো ধরনের হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম এগিয়ে আসার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান আশা করছে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার পেছনে প্রকৃত সংঘাতের কোনো উদ্দেশ্য নেই। তবে তিনি জোর দিয়ে জানান, সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো হামলা—তা সীমিত হোক কিংবা ব্যাপক, ‘সার্জিক্যাল’ হোক বা সরাসরি কাইনেটিক আক্রমণ—ইরান সেটিকে নিজেদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে দেখবে। তাঁর ভাষায়, এমন পরিস্থিতিতে জবাব হবে কঠোর