শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


গাজায় 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র নীতি চালু করবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ে তার নতুন শান্তি পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তিন মাসের তথাকথিত যুদ্ধবিরতিকে বড় ধরনের সাফল্য হিসেবে ঘোষণা করার পর ট্রাম্প এখন তার পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছেন। 

এই পর্যায়ের মূল হাতিয়ার হিসেবে ট্রাম্প ঘোষণা করেছেন বোর্ড অব পিস (শান্তি বোর্ড)। তবে রাজনৈতিক বিশ্লেষক জোনাথন কুকের মতে, এই বোর্ড আসলে ফিলিস্তিনিদের জন্য কোনো শান্তি বয়ে আনবে না। উল্টো এটি গাজা থেকে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলে এই অঞ্চলকে একটি বিশাল রিয়েল এস্টেট ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার এক সুদূরপ্রসারী কৌশল মাত্র। 

ট্রাম্পের এই পরিকল্পনাকে অনেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক সংস্করণ হিসেবে দেখছেন। যেখানে আন্তর্জাতিক আইনের চেয়ে কর্পোরেট মুনাফা এবং দখলদারিত্বই মুখ্য হয়ে দাঁড়ায়।