সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘জয় শ্রী রাম’ না বলায় চার মুসলিম যুবককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে ‘জয় শ্রী রাম’ না বলায় চার মুসলিম যুবককে মারধর, লুটপাট ও গাড়ি ভাঙচুর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। রাজ্যটির বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার হরিশচন্দ্রপুর এলাকায় এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তরা এখনও পলাতক।

জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) রাতে হরিশচন্দ্রপুর থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের গড়গড়ি এলাকায় কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি থামিয়ে দেয়। গাড়িতে থাকা চার মুসলিম যুবকের পরিচয় জানার পর তাদের ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয়। তারা তা বলতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা টাকা ও মালামাল লুট করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে হরিশচন্দ্রপুর-২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, ইব্রাহিম আলী, শহিদ আনোয়ার ও মুজাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, তাদের মারধরের পাশাপাশি গাড়ির কাচ ভেঙে দেয়া হয় এবং ব্যাগে থাকা প্রায় ৭৫ হাজার টাকা লুট করে নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীরা হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালি, সাগর মাহালি ও মিঠুন রজকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

তবে প্রধান অভিযুক্ত চন্দন মাহালির পরিবার অভিযোগ অস্বীকার করেছে। চন্দনের মা শান্তি মাহালি বলেন, জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর মতো কোনও ঘটনা ঘটেনি। তার দাবি, দু’পক্ষের মারামারিতে আহত হয়ে চন্দন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি পলাতক নন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ