জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মরুভূমিপ্রধান পরিবেশে সবুজায়ন বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখের বেশি বৃক্ষরোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। খবর আরব নিউজের।
শুক্রবার (৩০ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি সৌদি আরবের ভবিষ্যৎ সবুজ অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই বৃক্ষরোপণ কার্যক্রমে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমেছে এবং বর্জ্য পানির কার্যকর পুনঃব্যবহার নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। শুধু গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার গাছ রোপণ করা হয়। বর্তমানে মোট রোপণ করা গাছের প্রায় ১০ শতাংশ এà¦