||নাজমুল হাসান||
পবিত্র কোরআন আল্লাহ তায়ালার এক অনুপম ও চিরন্তন বিস্ময়। এই মহাগ্রন্থ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং তিনি নিজ কাঁধে নিয়েছেন। সুরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন—
“নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর আমিই এর সংরক্ষণকারী।”
কোরআন সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এর তিলাওয়াত অব্যাহত রাখা। আল্লাহ তায়ালা দেড় হাজার বছরেরও বেশি সময় ধরে এ দায়িত্ব পালনের জন্য তাঁর বিশেষ কিছু বান্দাকে নিয়োজিত রেখেছেন। এই ঘূর্ণায়মান পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই, যখন কোথাও না কোথাও পবিত্র কোরআনের তিলাওয়াত ধ্বনিত হচ্ছে না।
এটি সামগ্রিক বাস্তবতা। তবে পৃথিবীতে এমন কিছু নির্দিষ্ট স্থানও রয়েছে, যেখানে শত শত বছর ধরে একটানা কোরআন তিলাওয়াত অব্যাহত আছে। এর অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত তুরস্কের ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ।
তুরস্কের পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর ইস্তাম্বুলে অবস্থিত এই প্রাসাদের করিডোরে বিগত পাঁচ শতাব্দী ধরে নিরবচ্ছিন্নভাবে পবিত্র কোরআনের তিলাওয়াত চলছে। এই ঐতিহ্যের সূচনা হয়