১৪ বছরের বিধ্বংসী গৃহযুদ্ধের পর অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি করেছে দুই দেশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল-হিলালি এসব চুক্তির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, সিরিয়া-সৌদি যৌথ উদ্যোগে একটি স্বল্পমূল্যের এয়ারলাইন চালু এবং ‘সিল্কলিংক’ নামে একটি টেলিযোগাযোগ প্রকল্প। এসবের মূল লক্ষ্য সিরিয়াকে একটি আঞ্চলিক সংযোগকেন্দ্রে পরিণত করা।
২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতায় আসা সিরিয়ার নতুন নেতৃত্বের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব। যুক্তরাষ্ট্র ডিসেম্বরে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর এটি দেশটিতে সবচেয়ে ব