রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদে নববীর অর্ধশতাব্দী কালের কোরআন শিক্ষকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনার মসজিদে নববীতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পবিত্র কোরআন ও দশ কিরাতের শিক্ষাদানকারী প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫০ বছরের শিক্ষকতা জীবনে তিনি কয়েক প্রজন্মের হাজার হাজার শিক্ষার্থীকে কোরআনের আলোয় আলোকিত করেছেন।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি এমন সময়ে মসজিদে নববীতে পাঠদান শুরু করেন, যখন আজকের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। মসজিদের মেঝেতে তখন কার্পেটের পরিবর্তে ছিল কাঁকর বিছানো প্রাঙ্গণ। সেই সরল পরিবেশ থেকে শুরু করে আমৃত্যু তিনি মসজিদে নববির সম্প্রসারণ ও আধুনিকায়নের সাক্ষী হয়ে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন।

মদিনার আলেম সমাজে তাঁর নিষ্ঠা ছিল কিংবদন্তিতুল্য। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ৫০ বছরে তিনি কখনও একটি দারস (পাঠদান) বাদ দেননি। কেবল একবার নিজের আপন বোনের ইন্তেকালের দিন তিনি সাময়িক বিরতি নেন। জানাজা ও দাফন সম্পন্ন করেই তিনি পুনরায় ছাত্রদের কাছে ফিরে এসে স্বাভাবিকভাবে পাঠদান শুরু করেন। কোরআনের প্রতি তাঁর একনিষ্ঠ ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

অর্ধশতাব্দীর শিক্ষকতা জীবনে তাঁর কাছে শিক্ষা নিয়েছেন অগণিত ছাত্র। তাঁদের অনেকেই আজ বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতিমান কোরআন শিক্ষক ও দ্বীনি দাঈ হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর শেখানো কোরআনের ধারা বিশ্বজুড়ে বহু প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়েছে।

এই আজীবন খাদেমকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর ইন্তেকালে স্থানীয় বাসিন্দা ও মসজিদে নববির নিয়মিত মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ