শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


 ‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা একসময় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে চাইছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প বলেন, ইরান ইতিমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও বিদেশে থাকা মার্কিন ঘাঁটিকে হুমকিতে ফেলতে পারে। এখন তারা আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে।

২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, ইরান চাইলে ২০৩৫ সালের মধ্যে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে কী না, তা নিশ্চিত নয়। বর্à