রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে হামলার জবাবে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে দেশটি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন দাবি করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্ক সাইরেন বেজে উঠেছে।

এক সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করতে ও প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ করতে শুরু করেছে।”

এর আগে ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা শুরু হয়।

শনিবার সকালে ইসরায়েল ও ‍যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ।
 

সূত্র: আল-জাজিরা

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ