মধ্যপ্রাচ্যের উত্তেজনা সময়ে সময়ে তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের খবর সামনে এসেছে।
রবিবার (১ মার্চ) ভোরে চালানো এই হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তেহরান থেকে প্রকাশিত বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে রবিবার ভোরে তেল আবিব, হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে সাইরেন বেজে ওঠে।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে তেল আবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। অন্য কিছু ছবিতে হাইফায় বড় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের আঘাà¦