সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইরানের স্কুলে নিহত শিশুদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক স্কুলে নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে চীন। 

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন এই তথ্য জানান।

মুখপাত্র বলেন, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রতি চীন গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে।

মুখপাত্র আরও বলেন, চীনের রেড ক্রস সোসাইটি ওই স্কুলের নিহত শিশুদের পরিবারের জন্য ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ২ লাখ মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সকল নির্বিচার আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘স্কুলগুলোকে লক্ষ্য করে শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবিক নৈতিকতা ও বিবেকের চরম সীমার গুরুতর লঙ্ঘন। চীন এই ধরণের পদক্ষেপের নিন্দা জানায়’।

তিনি আরও বলেন, ‘ মানবিক দৃষ্টিকোণ থেকে চীন ইরানের জনগণকে এই দুর্ভোগ কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক’।   

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই ইরানের মিনাবে ওই স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনীই দায়ী হতে পারে। 

তবে পেন্টাগন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

সূত্র: সিনহুয়া

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ