রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্যপণ্যের দাম, সতর্কবার্তা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে তৈরি করছে নতুন চাপ। বিশেষ করে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং এরপর তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপে সংঘাত পরিস্থিতি তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দামে, যা নিয়ে সতর্কতা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএওর সাম্প্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা বাড়িয়ে দিচ্ছে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যয়। ফলে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দামও বাড়ছে ক্রমাগত।

বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে ক্রমশই জটিল করে তুলছে।

এই রুট দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ হয়। এখানে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে খাদ্যবাজারেও।

এ অবস্থায় খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য সামনে বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দ্রুত প্রশমিত না হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়ার সমূহ সম্ভবনা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে এ অঞ্চলটি সতর্ক অবস্থায় রয়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ৪০০ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

ইরান তাদের ভূমিতে হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

 

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ