শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যস্থতাকারী তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির ওই প্রস্তাব দেওয়া হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে শুক্রবার (০৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র ফারস নিউজকে বলেছে, ‌‌‘গত ২ এপ্রিল একটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র।’ ওই বলেছে, অঞ্চলে মার্কিন বাহিনী যে ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তার পরিপ্রেক্ষিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের কোনও লিখিত জবাব দেয়নি ইরান। এই প্রস্তাবের পরিবর্তে ‘যুদ্ধক্ষেত্রে’ ভারি হামলা অব্যাহত রেখে নিজেদের জবাব দিয়েছে তেহরান।

ওই সূত্র বলেছে, এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে মার্কিন কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপের একটি মার্কিন সামরিক গুদামে হামলার খবরের পর ওই তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বড় ধরনের বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ