রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তিন বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তিনটি বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে 'বৃহৎ পরিসরের' হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে তারা।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নতুন দফার এই হামলা দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে। পৃথক আরেকটি আপডেটে তারা জানায়, রাতভর বিমান হামলায় ইরানের তিনটি বিমানবন্দরকে লক্ষ্য করা হয়েছে, যেগুলোকে সামরিক অবকাঠামো হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল বেহরাম বিমানবন্দর, মেহরাবাদ বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ