রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুরুতর অসুস্থ মোজতবা খামেনি, চলছে চিকিৎসা-প্রক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় দেশটির পবিত্র শহর ‘কোমে’ চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস।

এক কূটনৈতিক নথির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সি এই শিয়াধর্মীয় নেতা বর্তমানে অচেতন এবং রাষ্ট্র পরিচালনায় কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নন।

প্রতিবেদন তথ্যানুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হন মোজতবা খামেনি। একই হামলায় নিহত হন তার বাবা, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সংঘটিত ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ধারণ করেছে তীব্র রূপ।

দ্য টাইমসের দাবি, মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত থাকলেও এতদিন তা প্রকাশ করা হয়নি। কোম শহর, যা তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটি শিয়া-ইসলামের অন্যতম পবিত্র কেন্দ্র হিসেবে পরিচিত।

তবে এ বিষয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন অবধি। তবে ইরান সরকার নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলার সময় মোজতবা খামেনিও আহত হন এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন, যার মধ্যে তার স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেল এবং এক সন্তানও রয়েছেন।

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মার্চের (২০২৬) শুরুতে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত। যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমে তার নামে কিছু বিবৃতি প্রচার করা হয়েছে, তার কণ্ঠে কোনো বার্তা প্রকাশ না পাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে ক্রমশ।

সম্প্রতি তেহরান একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করে, যেখানে তাকে একটি যুদ্ধ কক্ষে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটি-এর মানচিত্র বিশ্লেষণ করতে দেখা যায়। তবে বিশ্লেষকদের মতে, এই ভিডিও তার প্রকৃত অবস্থার বিষয়ে সন্দেহ দূর করতে পারেনি।

তথ্যসূত্র: এনডিটিভি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ