রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নতুন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি ইরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর সোমবার ভোরে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএনএনের।

লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ইসলামিক ইরানে সত্যের পথে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা সন্ত্রাস ও অপরাধ দিয়েও ভাঙা সম্ভব নয়।

খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মাজিদ খাদেরির হত্যার বিষয়টি তেহরান ও ইসরায়েল—উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, খাদেরি ‘ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী’ এবং আইআরজিসির তিন শীর্ষ ব্যক্তির একজন ছিলেন।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে ‘নির্মূল’ করেছে।

২০১৯ সাল থেকে তিনি এ দায়িত্বে ছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ