রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুরআন অবমাননার দায়ে ইন্দোনেশিয়ায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ওই দুই নারীকে কুরআনের ওপর পা রাখতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ধর্ম অবমাননার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খবর এএফপির।

তাদের নাম ও বয়স প্রকাশ না করা হয়নি। তাবে জানা গেছে চলতি সপ্তাহে বানতেন প্রদেশ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

এই আইন অনুযায়ী, দেশের ছয়টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সেই ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ।

গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দূরে বানতেনের লেবাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন।

যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কুরআনের ওপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন।

বানতেন পুলিশের মুখপাত্র মারুলি আহিলেস হুতাপেয়া এএফপিকে একথা জানান, যে ব্যক্তি কোরআনের ওপর পা রেখেছে এবং যে ব্যক্তি তাকে শপথ করতে বাধ্য করেছে তারা দুজনেই নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। পুলিশ তাদের তলব করেছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ