শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতের আকাশে জিলকদ মাসের বাঁকা চাঁদ দেখা গেছে। শনিবার সকালে আবু ধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিনের আলোতেই এই নতুন চাঁদের ছবি তোলা হয়। এর ফলে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস শুরুর পাশাপাশি পরবর্তী মাস জিলহজ ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

শনিবার (১৮ এপ্রিল )স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী বিষয়টা নিশ্চিত করা গেছে। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন। এই অভিযানে তাকে সহযোগিতা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ক্ষণগণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।

যদিও সব ইসলামিক উৎসবের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে, তবে বর্তমান হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা আগামী মাসে দীর্ঘ একটি ছুটির অপেক্ষায় রয়েছেন।

সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।

সূত্র : গালফ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ