শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডোতে ৩ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কাসহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৪ প্রাথমিক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
 
এক সর্তক বার্তায় দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত উঁচু সুনামির আশঙ্কা করা হচ্ছে।
 
জেএমএ-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করছে।
 
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ