শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভোর না-হতেই ভারতে ভূমিকম্প, মৃদুকম্পন বাংলাদেশেও


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের মণিপুর রাজ্যে । এতে বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল শুরু হওয়ার আগেই, ভোর সাড়ে ৬টার দিকে মৃদু কম্পন বাংলাদেশে কম্পনটি অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএনসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সামান্য ভিন্ন তথ্য দিয়ে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ ও এর গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটারের বেশি।

সূত্র: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারত), ইউএসজিএস

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ