শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইরান বিরোধী যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, ৬০-এর অধিক আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে ৬০ জনের বেশি মার্কিন প্রবীণ সৈনিক (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যকে গ্রেফতার হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

সোমবার (২০ এপ্রিল) ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে আয়োজিত এই বিক্ষোভে অন্তত ৬২ জনকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন ভেটেরান সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ভবনটির রোটান্ডার কেন্দ্রে জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানিদের স্মরণে লাল টিউলিপ হাতে অবস্থান নেন। তারা ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা এখন পর্যন্ত সংঘাতে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মরণে প্রতীকী পতাকা ভাঁজ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা যুদ্ধবিরোধী নানা স্লোগান দেন।

একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের হাত প্লাস্টিক জিপ-টাই দিয়ে বেঁধে সেখান থেকে সরিয়ে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ