শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হরমুজ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত। এটি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।

গতকাল (সোমবার-২০ এপ্রিল) অনুষ্ঠিত এক ফোনালাপে শি জিনপিং সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এমন কথা বলেন।

ফোনালাপে তিনি জোর দিয়ে বলেন, বিরোধগুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে চীনের এই অবস্থানকে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ