রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র, ঘাটতি পূরণ করতে লাগবে ৬ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে সম্প্রতি যুদ্ধে জড়িয়ে গোলাবারুদ সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনকে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কোথায়, কোন ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে বজায় রাখবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদপত্রটির তথ্য মতে, মার্কিন বাহিনীর ক্ষয় হওয়া মজুত পুনরায় পূরণ করতে পুরোপুরি ছয় বছর পর্যন্ত সময় লাগতে পারে।

অবসরপ্রাপ্ত মেরিন কর্পস কর্নেল এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক এফ. ক্যানসিয়ান দ্য নিউইয়র্ক টাইমস সংবাদপত্রকে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনেক ধরনের গোলাবারুদের যথেষ্ট মজুদে রয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ স্থল-আক্রমণ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গোলাবারুদ যুদ্ধের আগেই কম ছিল এবং এখন তা আরও কমে গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর) জন্য গোলাবারুদের এই ঘাটতি এশিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১,০০০টিরও বেশি দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর পাশাপাশি থাড ও প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ১,৫০০ থেকে ২,০০০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ