রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুসলিমদের মন পাওয়ার চেষ্টা মোদি সরকারের!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‘সবকা সাথ, সবকা বিশ্বাস’ আর শুধু কেতাবি বুলি নয়। এবার সত্যি সত্যিই মুসলিম মন পেতে উদ্যোগী ভারতের নরেন্দ্র মোদি সরকার! দেশের প্রথম সারির মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

সূত্রের খবর, সপ্তাহখানেক আগে অত্যন্ত গোপনে ১৪ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ১৪ সদস্যের ওই দলে ছিলেন কয়েক জন বর্ষীয়ান সাংবাদিক এবং প্রথম সারির মুসলিম ব্যবসায়ীরা। ওই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য, ব্যবসায়ী ও শিক্ষাবিদ জাফর সারেসওয়ালা, কেপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুখ প্যাটেল, জার্মান স্টিলের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক ইরাকি, জার্মান স্টিলের সিইও ইব্রারুল হক ইরাকি, নিটন ভাল্ভসের সিইও জুনেইদ শরিফ, জিএলএস সুইচগিয়ারের ডিরেক্টর জাফর লরি, দাউদি বোহরা মুসলিম সমাজের নেতা জামাত আলতাফ সাদিকোট, আঞ্জুমান-ই-ইসলাম কমিটির সভাপতি জাহির হোসেন, হাজীর হাফিজ ও ইন্ডিয়ান কমিউনিটির সভাপতি হাফিজুর রহমান, পরিবেশ কর্মী সাহের ভামলা, এইমসের চিকিৎসক নিশাত হোসেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুন এবং সাংবাদিক সামিনা শেখ।

সূত্রের খবর, ওই বৈঠকে দেশের ঐক্য এবং সংহতি নিয়ে আলোচনা হয়। সরকারের আনা বিভিন্ন পদক্ষেপে সংখ্যালঘু মুসলিমদের সহযোগিতা কামনা করেন। ওই বৈঠক নিয়ে জাফর সারেসওয়ালার বক্তব্য, ‘ডোভাল আমাদের সবার কথা খুব মন দিয়ে শুনেছেন। তিনি বৈঠকে বলেন, ভারত একটা জাহাজের মতো। আমরা এগোলেও একসঙ্গে এগোব। ডুবলেও একসঙ্গে ডুবব।’ তার দাবি, সরকার যেভাবে আমাদের বৈঠকে আহ্বান জানিয়েছিল, সেটা বেশ ইতিবাচক।

আচমকা ডোভালের এই মুসলিমদের মন পাওয়ার চেষ্টা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি আগামী দিনে মোদি সরকার এমন কোনো পদক্ষেপ করতে চলেছে যাতে মুসলিমদেরও সমর্থন প্রয়োজন? তাহলে কি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধির কথা ভাবছে মোদি সরকার? সূত্র: সংবাদ প্রতিদিন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ