শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধবিরতি লঙ্ঘন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন বলছে, রোববারের (২৬ এপ্রিল) ওই হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র সতর্ক করে বার্তা দিয়েছিলেন।

আইডিএফ মুখপাত্র দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়ে লিখেছিলেন, বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে এবং সেখানে থাকা তাদের জীবনকে বিপন্ন করবে

পরে আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কর্মী ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে কামান ও বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ওইসব ব্যবহার করা হয়েছিল।

আইডিএফ আরও জানায়, লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক আইডিএফ সৈন্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

দুই দেশ একটি ঝুঁকিপূর্ণ আধা-স্থায়ী যুদ্ধবিরতির অধীনে রয়েছে, যা ১৬ এপ্রিল কার্যকর হয়। সবশেষ গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে ওই যুদ্ধবিরতির মেয়াদ।

এই চুক্তি অনুসারে, ইসরায়েল পরিকল্পিত, আসন্ন বা চলমান আক্রমণের বিরুদ্ধে যেকোনো সময় আত্মরক্ষার্থে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।

সূত্র: বিবিসি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ