শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার আছে ইরানের: রুশ রাষ্ট্রদূত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ‘হরমুজ প্রণালিতে যান চলাচল সীমিত করা এবং তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই বক্তব্যে তিনি পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামি ও জলদস্যুতার জন্য অভিযুক্ত করেছেন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, সম্পূর্ণ দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, যুদ্ধের সময় আক্রমণের শিকার কোনো উপকূলীয় রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে তার আঞ্চলিক জলসীমায় নৌচলাচল সীমিত করতে পারে।

নেবেনজিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেছেন এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন।

তিনি বলেন, জলদস্যুরা যেমন তাদের জাহাজে খুলি ও হাড়ের চিহ্নযুক্ত কালো পতাকা ওড়ায়, পশ্চিমা দেশগুলো তার থেকে ভিন্নভাবে একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের অজুহাতে তাদের বেআইনি কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পুতিন ও আরাঘচির মধ্যকার বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাশিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন নিশ্চিত করেন যে মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

অন্যদিকে আরাঘচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ