রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অস্ত্র হাতে ছবি পোস্ট করে ইরানি নেতাদের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অস্ত্র হাতে ছবি পোস্ট করে ইরানি নেতাদের নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প, যেখানে তার হাতে স্বয়ংক্রিয় রাইফেল এবং পেছনে গোলা বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে।

ছবির শিরোনামে লিখেছেন- ‘নো মোর মি. নাইস গাই!’, যার অর্থ ‘আর ভদ্র থাকবো না’।

মূলত, ট্রাম্প বোঝাতে চেয়েছেন— এতদিন তিনি ধৈর্য ধরেছেন বা নমনীয় ছিলেন, কিন্তু এখন থেকে তিনি ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং সরাসরি সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। 

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ইরান কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না। কীভাবে একটি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিতে স্বাক্ষর করতে হয়, তারা তা জানে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হুঁশ ফেরা উচিত।’ 

ট্রাম্পের এই বার্তার মাধ্যমে দাবি করেছেন, ইরান একটি পারমাণবিক মুক্ত বা ‘নন-নিউক্লিয়ার’ চুক্তি স্বাক্ষর করতে দেরি করছে বা গড়িমসি করছে। তিনি ইরানকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যথায় ইরান যদি তার প্রস্তাবিত চুক্তিতে সই না করে, তবে তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজের মতো অবকাঠামো ধ্বংস করে দেবেন বলেই হুমকি দিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ