বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

যুক্তরাষ্ট্রে আটক ইরানের ৬ নাবিক ‍মুক্ত, বাকি আরও ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জব্দকৃত ইরানি কার্গো জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলেও আরও ২২ নাবিককে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। 

গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) ছেড়ে দেওয়া ৬ নাবিক নিজ দেশে ফিরেছেন। ইরানি কর্মকর্তারা আটকে রাখা নাবিকদের মুক্তির জন্য কাজ করছেন। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম। 

তবে নৌযানটির ওই ২২ জন ক্রু ঠিক কবে নাগাদ মুক্তি পাবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।

ইরান ঘিরে চলমান নৌ-অবরোধ ভাঙার অভিযোগে ২০ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ক্রুসহ 'তুসকা' নামের জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ইরানের পতাকাবাহী ওই কন্টেইনার জাহাজে অভিযানও চালিয়েছে মার্কিন সেনারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন নৌ অবরোধের নির্দেশনা মানতে অস্বীকার করায় তাদের নৌবাহিনী ওমান উপসাগর থেকে ‘তুসকা’ নামের ওই জাহাজটি জব্দ করেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর এই অঞ্চলে সংঘাত তীব্রতর হয়েছে। এর ফলে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের প্রস্তাব সাপেক্ষে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

ইরানের নৌপথ দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার জবাবে, যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি নৌযান চলাচল লক্ষ্য করে একটি নৌ অবরোধ আরোপ করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ